
উপজেলা প্রতিনিধি
মোঃ জরিফ হোসেন চৌধুরী মনি
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষ্যে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী আদর্শ বিদ্যানিকেতন সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সুচনা করে, এরপর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল কুদ্দুশ-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জনাব মোঃ ধজিবুল ইসলাম, সিনিঃশিক্ষক, জনাব মোঃ ফখরুল ইসলাম জুয়েল, সিনিঃট্রেড ইন্সঃ, সহ অন্যান্য শিক্ষক -শিক্ষিকা মন্ডলী, অনুষ্ঠানের সভাপতি, ও প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল কুদ্দুশ সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন যে গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে পট পরিবর্তন হয়েছে সেটিকে ধরে রাখতে হবে তোমাদেরকেই কারন তোমরাই আগামীর ভবিষ্যৎ, আরও বলেন যে জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারন করতে হবে, তবেই জুলাই শহীদদের আত্মা শান্তি পাবে।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া মাহফিল পরিচালনা করেন জনাব মোঃ শাহজালাল, মৌলভী শিক্ষক,
অপরদিকে আটোয়ারী আদর্শ বিদ্যানিকেতন ও আটোয়ারী মডেল সরঃ প্রাথঃ বিদ্যালদ গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে,।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন আটোয়ারী মডেল সরঃ প্রাথঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেজা আল মামুন ও আটোয়ারী আদর্শ বিদ্যানিকেতনের অধ্যক্ষ জনাব রুমি চৌধুরী।