1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

উপজেলা প্রতিনিধি
মোঃ জরিফ হোসেন চৌধুরী মনি

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় ১৮/৮/২০২৫ হতে ২৪/৮/২০২৫ পর্যন্ত উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ১৮/৮/২০২৫ বিকাল ৩.০০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিশাল র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এবং উপজেলা নির্বাহী অফিসার,আটোয়ারী জনাব মোঃ আরিফুজ্জামান উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরনের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) আটোয়ারী, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, আটোয়ারী, এছাড়াও অফিসার ইন চার্জ, আটোয়ারী থানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অফিস প্রধান, গন্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী, মৎস্যচাষীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধান অতিথি মৎস্য চাষে তরুন উদ্যোক্তা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরষ্কার ও ক্রেষ্ট বিতরণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park