1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

পঞ্চগড়ের আটোয়ারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৮৪ বার পঠিত

উপজেলা প্রতিনিধি,আটোয়ারী,পঞ্চগড়

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় সোমবার, ২৮ জুলাই দুপুরে আটোয়ারী উপজেলা পরিষদ হল রুমে এক বর্ণাঢ্য পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবত চন্দ্র রায়, অতিরিক্ত উপ-পরিচালক, (উদ্দ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পঞ্চগড়।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র খাদ্য উৎপাদন নয়, বরং পুষ্টিমান নিশ্চিত করে একটি সুস্থ ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলা জরুরি। এই স্কুলে হাতে খরি দিয়ে শিক্ষা প্রদান করা হয়। কৃষক কখন কোন ফসলের বীজ বপন করতে হর এবং কি পরিমান সার প্রয়োগ করতে হয় তা হাতে কলমে সেখানো হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আরিফুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সঞ্জয় দেবনাথ, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম, দিনাজপুর অঞ্চল। 

মোস্তাক আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার, আটোয়ারী।

তাঁরা পার্টনার প্রোগ্রামের কার্যক্রম ও লক্ষ্যসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যতে কীভাবে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এই কংগ্রেসে বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে খাদ্য নিরাপত্তা, পুষ্টি সচেতনতা, জলবায়ু সহনশীল কৃষি, ও নারী উদ্যোক্তা সৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park