
মোঃ জরিফ হোসেন চৌধুরী মনি,আটোয়ারী,পঞ্চগড়
পঞ্চগড় জেলার আটোয়ারীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন-এর অনুমোদিত উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী (সিনিয়র সাংবাদিক) এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জনাব মোঃ জরিফ হোসেন চৌধুরী মনি, জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া, মোঃ আব্দুস সোবহান, মোঃ শাহাজাহান আলী বাদল, প্রমুখ,এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পঞ্চগড় জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব শাহিন আলম আশিক ও সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফুল ইসলাম ইরান।
জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে বলেন সাংবাদিকতা একটি মহান স্বেচ্ছাসেবী কাজ – এটিকে কেউ স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করবেননা, সব সময় সত্যের পথে চলবেন, সত্য পথে চলতে যেন কোন বাধা না আসে সেজন্যই সকলকে একতাবদ্ধ থাকতে হবে আর একতাবদ্ধ থাকাটাই হচ্ছে সাংবাদিক ইউনিয়ন। বক্তব্য শেষে অনুমোদিত উপজেলা কমিটির সভাপতি জনাব মোঃ জরিফ হোসেন চৌধুরী মনি, সাধারন সম্পাদক জনাব মোঃ জিয়াউর রহমান জিয়া ও সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুস সোবহান -এর নিকট অন্যান্য সকল সদস্যের উপস্থিতিতে কমিটি হস্তান্তর করেন।