1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

মোবাইল থেরাপি ক্যাম্পেইন ২০২৫

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পঠিত

মোঃজরিফ হোসেন চৌধুরী মনি
উপজেলা প্রতিনিধি,আটোয়ারী,পঞ্চগড়

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ব্যবস্থাপনায় সমাজকল্যান মন্ত্রনালয়ের অধীন- জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, পঞ্চগড় এর পরিচালনায় মোবাইল থেরাপি ক্যাম্পেন- ১০ আগস্ট রোজ রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরূমে শুরু হয়ে মাত্র তিন টাকা টিকিটের বিনিময়ে পঞ্চগড় থেকে আগত ডাঃ: দিপক কুমার রায় (ক্লিনিক্যাল ফিজিওথেরাপিষ্ট), আব্দুল জাব্বার (থেরাপি সহকারী) এবং মোঃ মোজাহারুল ইসলাম (অপটোমেট্রিশিয়ান) এর তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মোবাইল থেরাপি সেবা দেওয়া হয়। ১১ আগষ্ট রোজ- সোমবার কার্যক্রম চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীরের সাথে কথা বলে জানা গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর কথা ভেবে পঞ্চগড় জেলায় প্রথম এই সেবাটি চালু হলো। উক্ত ক্যাম্পে প্রতিবন্ধী ও প্রতিবন্ধী ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সম্পূর্ন বিনামূল্যে ফিজিও থেরাপি, অপশেনাল থেরাপি ও স্পিস এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং যাদের জন্য প্রয়োজন সহায়ক উপকরণ বিতরন এবং অন্যান্য সেবা থাকবে, বিশেষ করে- হাটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, স্ট্রোক, ফ্রোজেন সোল্ডার অর্থাৎ সোল্ডার জয়েন্টে ব্যথা- ঐ ব্যাথা হাত যদি নড়ানো না যায়, এই সমস্ত আক্রান্ত ব্যক্তিদের জন্য থাকতেছে এই থেরাপি যেটি আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন সংযোজন এবং আমাদের এই সেরাপি সেন্টার- প্রতি মাসের দ্বিতীয় রবি এবং সোমবার অব্যাহত থাকবে এবং সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চালু থাকবে। প্রান্তিক জনগোষ্টি যাদের এই থেরাপি প্রয়োজন তারা এসে বিনামূল্যে এই সেবাটি গ্রহণ করতে পারবে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর এই সংবাদটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সকলকে আহ্বান জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park