1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

টাঙ্গাইলের নাগরপুরে শহীদ মীর মাহবুবুর রহমান বাবু স্মৃতি ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট’২৫ অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

জাহিদুল হাসান,
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের নাগরপুরে শহীদ মীর মাহবুবুর রহমান বাবু স্মৃতি ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট’২৫ অনুষ্ঠিত হয়েছে।

১২ এপ্রিল’২৫ রোজ শনিবার দুপুর ২ঃ৩০ মিনিটে টাঙ্গাইলের নাগরপুরে যদুনাথ ময়দান( হাসপাতাল মাঠে) নাগরপুর উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহবায়ক শহীদ মীর মাহবুবুর রহমান বাবুর সুযোগ্য সন্তান মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে সাংবাদিক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুরের কৃতিসন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, নাগরপুর উপজেলা বিএনপির দুঃসময়ের কান্ডারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা মোঃ হাবিবুর রহমান হবি।

উক্ত ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ঢাকা মহানগর উত্তর জাসাসের সংগ্রামী আহবায়ক, নাগরপুর উপজেলা বিএনপির প্রভাবশালী সহ-সভাপতি জননেতা মোঃ শরিফুল ইসলাম স্বপন।

উক্ত ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন ধুবড়িয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ শামীম চৌধুরী (বাবু চৌধুরী)।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদ হোসেন জিহাদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর সদর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন।
এছাড়া ও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাটি নায়েব আলী কিংস বনাম শিহা ইলেভেনের মধ্যে অনুষ্ঠিত হয়।
বিজয়ী হয় নায়েব আলী কিংস।
খেলা শেষে দু,দলকে পুরস্কৃত করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park