
জাহিদুল হাসান
উপজেলা প্রতিনিধি: নাগরপুর
সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৯ মার্চ, ২৫ বুধবার মামুদ নগর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মামুদ নগর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সভাপতি জনাব মোঃ নুরুল ইসলাম নুরু এবং সঞ্চালনায় ছিলেন মামুদ নগর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু সাঈদ বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর দেলোয়ার গণমানুষের নেতা নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোঃ এম এ সালাম।
সভাপতির বক্তব্যে তিনি গণমাধ্যমকে বলেন –
গত বছর হাসিনা সরকারের বিদায়ের পর দেশ আজ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি জনগণ যাতে যার যার ভোট সে নিজে দিতে পারে সে ব্যবস্থা করতে।
আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছি।
ইতোমধ্যে নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজে সাবেক ভিপি, নাগরপুর উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান মাহে আলম সাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাগপুর ইউনিয়নের কৃতি সন্তান নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব দিপন মোল্লা।
আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন
উপজেলা যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলএবং ছাত্রদলের
অসংখ্য নেতা ও কর্মীবৃন্দ।