
জাহিদুল হাসান
জেলা প্রতিনিধি টাঙ্গাইল
মাহে রমজান মাস মুসলমানদের জন্য পবিত্র মাস। এই পবিত্র রমজান মাসে সারা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৫ মার্চ, ২৫ রোজ মঙ্গলবার টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানটিতে সভাপতির দায়িত্ব পালন করেন নাগরপুর সদর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি’র সংগ্রামী সভাপতি জনাব শরিফুল ইসলাম বাবুল।
সঞ্চালনায় ছিলেন –
নাগরপুর সরকারি কলেজের সাবেক এজিএস জনাব মোঃ আজিজুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর দিলদার গণ মানুষের নেতা সাবেক মন্ত্রী, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, নাগরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির স্হায়ী কমটির সদস্য জনাব নূর মোহাম্মদ খান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব নুর মোহাম্মদ খান গণমাধ্যমকে বলেন —
২০২৪ সালের ইফতার এবং ২০২৫ সালের ইফতারের মধ্যে আকাশ পাতাল তফাৎ।
২০২৪ ছিল ফ্যাসিবাদ হাসিনা সরকারের আমল। আর আজ
২০২৫ সাল এক নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে এসে ইফতার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি দেশনেত্রী বেগম খালিদা জিয়ার রোগ মুক্তি কামনা করে সকলের নিকট দোযা চান। পরিশেষে নিজেকে তিনি টাঙ্গাইল ৬, নাগরপুর -দেলদুয়ার আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নুসরাত খান।
আরো উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজের প্রিন্সিপাল জনাব মো: আনিসুর রহমান এবং বিএনপির অন্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।