
জাহিদুল হাসান
জেলা প্রতিনিধি: টাঙ্গাইল
সাওম বা রোযা সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের এক পবিত্র এবাদত। এ মাসে মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে
যা চাওয়া হয় তাই তিনি দিয়ে থাকেন। সেই বিষয়ে লক্ষ্য রেখে
বাংলাদেশের তিন তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী,
শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের পত্নী, দেশনেত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন
ধুবরিয়া ইউনিয়নে এক ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান করা হয়। উক্ত ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সংগ্রামী সভাপতি কাজী শহিদুল ইসলাম।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এম. এ. ছালাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারন সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান হবি।
বিশেষত্য হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আহমেদ আলি রানা।
আরো উপস্থিত ছিলেন, কৃষক দল, ছাত্রদল, যুবদলের নেতৃবৃন্দ।
ইফতার শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়
এক বিশেষ মোনাজাত করা হয়।