
জাহিদুল হাসান: জেলা প্রতিনিধি টাঙ্গাইল
সদ্য উদযাপিত হলো মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
তাই ঈদের এই আনন্দকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার লক্ষ্যে ২ এপ্রিল’২৫ রোজ বুধবার বিকেল ৪:০০ ঘটিকার সময় নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বাটরা বাজারে সহবতপুর ১নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সহবতপুর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ লিয়াকত হোসেন টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিক হোসেনের সঞ্চালনায় উক্ত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুরের কৃতিসন্তান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ত্যাগী ও নির্যাতিত, নাগরপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এম এ সালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম প্রভাবশালী সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মীর আবুল কালাম আজাদ রতন।
এ বিষয়ে জননেতা মীর আবুল কালাম আজাদ রতন গণমাধ্যমকে বলেন- আমাদের মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
তাই ঈদের এই আনন্দকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার লক্ষ্যে আজকে সহবতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সদস্য মনির উদ্দিন মিয়া এবং উপজেলা বিএনপির সদস