1. admin@crimeupdate24.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

প্রাণ কৃষ্ণ বিশ্বাসের একুশের একবিংশপদী কবিতা: ১১-তম পর্ব

  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

সাহিত্য:

বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

কবিতা নং- ১১/২১

শোনো একুশ
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস

শোনো একুশ তুমি ধমনীর স্রোতে বিশ্ববিবেক আজো
শোনো একুশ তুমি হাজারো গানে হৃদয় মন্দিরে বাজো।
শোনো একুশ তুমি শহীদ ভায়ের আত্মত্যাগের দান
শোনো একুশ তুমি আজন্ম ঋণ জীবনের জয়গান।

শোনো একুশ তুমি বাঙালিয়ানা স্বাধীনচেতার গান
শোনো একুশ তুমি লাল সবুজের পতাকার সম্মান
চির জাগ্রত তুমি মহিমা শোভিত শহীদের অবদান।

শোনো একুশ তুমি শান্তির দূত আমার এ দেশটায়
শোনো একুশ তুমি সুখের আবেশ গল্পেও কবিতায়।
শোনো একুশ তুমিই গানেও কথায় সাম্য সুখের মিল
শোনো একুশ তুমি শ্লোগানেভাষণে সার্থকঅনাবিল।

শোনো একুশ তুমি নদনদীর ঐ কলতান অবিরাম
শোনো একুশ তুমি মুক্ত আকাশ অবাধ সুখের নাম
চির সবুজ আর বীর জোয়ানের জীবন বলির দাম।

শোনো একুশ তুমি প্রথমসকাল আমার মায়ের ভাষা
শোনো একুশ তুমি বীরের বেশেই বাঁচতে শেখার আশা।
শোনো একুশ তুমি রফিক সফিক বরকতেরই প্রাণ
শোন একুশ তুমি সালাম আরো জব্বারের অবদান।

শোনো একুশ তুমি ভাষাশহীদ আর ভাষাসৈনিক যত
শোনো একুশ তুমি শত মায়ের রক্ত ঋণের ক্ষত
শোনো চিরঞ্জীব হে একুশ তুমি চেতনাতে অবিরত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park