1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা যশোরে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে কর্ম সূচি সম্পন্ন হয়।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম-উদ-দৌলা, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।
মানববন্ধনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নৃশংসতা থামছে না। তারা সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানান এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park