
মোঃ হোসেজরিফন চৌধুরী মনি
উপজেলা প্রতিনিধি:আটোয়ারী, পঞ্চগড়
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিসের ব্যবস্থাপনায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান, সভপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা অফিসার, আটোয়ারী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ, আটোয়ারী থানা, বিভিন্ন অফিস প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উদ্দোক্তা, স্কাউট সদস্য, শিক্ষার্থী।
অনুষ্ঠানের শুরুতেই ডিজিটাল পর্দায় সমাজ সেবার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকাণ্ড এবং কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান অনলাইনে দেখানো হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফুজ্জামান উপস্থিত সকলকে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ বাক্য পাঠ করান।
সবশেষে আটোয়ারী উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।