
প্রতিনিধি: পটুয়াখালী (দুমকী)।
মোঃ বেল্লাল হোসেন লিমন
৫ আগস্ট এর পর থেকে পটুয়াখালী জেলার দুমকি থানার ওসি সহ সকল পুলিশ কর্মকর্তা নিজেদের মেধা, শ্রম, বুদ্ধি,দিয়ে সকল অপরাধের মোকাবেলা করে আসছেন। দুমকি থানা উপজেলা বাসি তাদের কাজকর্মের উপর নির্ভরশীল এবং তাদের উপরে আস্থা বিশ্বাস তৈরি করেছেন। জেলা পুলিশ পটুয়াখালী কার্যালয়ে
মে /২০২৫ মাসের সার্বিক পারফর্মেন্স ( মাদক উদ্ধার, ডাকাত গ্রেফতার ও আইন শৃঙ্খলা রক্ষা) পর্যালোচনায় পটুয়াখালী জেলায় দুমকি থানা প্রথম স্থান অধিকার করায় এবং অফিসার ইনচার্জ ( ওসি ), দুমকি থানা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় দুমকি থানার সকল সম্মানিত নাগরিক বৃন্দ এবং সকল অফিসার ও ফোর্সের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরো বলেন দুমকি থানার সকল অপরাধ নির্মূল করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে। দুমকি উপজেলার সকল নাগরিকের অপরাধ নির্মূলে সহযোগিতা কামনা করছেন।