
উপজেলা প্রতিনিধি
মোঃ জরিফ হোসেন চৌধুরী মনি
১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় অদ্য ০২/০৯/২০২৫ তারিখ রোজ-মঙ্গলবার আটোয়ারী উপজেলা বিএনপি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করে, সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বি এন পি -র সন্মানিত সভাপতি জনাব এ জেড এম বজলুর রহমান জাহেদ এবং সাধারন সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম দুলাল, এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি-র সাবেক সদস্য সচিব জনাব আলহাজ্ব কুদরত-ই-খুদা, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ বদিউজ্জামান মানিক ও জনাব মোঃ বাবুল ইসলাম সহ অন্যান্য নেতা-কর্মীরা, এরপর বিকাল ৪ টায় সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে ঢাক-ঢোল, ব্যানার, ফেষ্টুন নিয়ে বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ এক বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়, পরিশেষে বিকাল ৫ টায় উপজেলা বিএনপি সভাপতি জনাব এ জেড এম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি-র সংগ্রামী সাধারন সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম দুলাল -এর সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা, সভায় বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব কুদরত -ই-খুদা, জনাব মোঃ বদিউজ্জামান মানিক, জনাব মোঃ বাবুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শাহাজাহান, সকল ইউনিয়ন বিএনপি-র সভাপতি, সকলের বক্তব্যে যে বিষয়টি উঠে আসে তা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে জনগনের পাশে থাকা।