1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মানিক ইসলাম
ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আর সোমবার (৩০ জুন) সকালে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বনগাঁও এলাকার পুকুরে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা। রিপোর্টটি লিখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজ করতে এসে অর্ধ গলিত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে অজ্ঞাত ব্যক্তির লাশটি। লাশের শরিরে শুধুমাত্র প্যান্ট পরিহিত থাকায় যুবক হিসেবে চিহ্নিত করেছে এলাকাবাসী ।

এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতাসহ দূরদূরান্ত থেকে মানুষেরা ছুটে আসে ঘটনাস্থলে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ধুমপুকুর নামে যে জায়গাটিতে লাশটি ভেসে আছে। ওই যুবককে হয়তো কেউ মেরে ফেলে রেখে গেছে। তবে তাদের সন্দেহ লাশটি কয়েকদিন আগের। এখনো সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

এ বিষয়ে ঠাকুরগাঁও রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়েছে। এখনো নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশ সার্বিকভাবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park