1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

যশোর ডিসির বাংলোর সামনে এএসআই কামালের কোটি টাকার ভবন ফ্লাট, সমালোচনায় মানুষ

  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২১৩ বার পঠিত

যশোর প্রতিনিধি:

যশোর শহরের কারবালা ডিসির বাংলো সম্মুখে বসবাসকারী এক এএসআই এর অঢেল সম্পদ নিয়ে শহর জুড়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই এএসআই এর নাম কামাল হোসেন। চাকুরীর সুবাদে এত দিন যশোরে থাকলেও বর্তমানে তিনি রাজধানী ঢাকায় অবস্থান করছেন। তবে তার দুই ছেলে ও স্ত্রী যশোরে রয়েছেন।
জন্মস্থান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা। তবে যশোর শহরের কারবালায় ডিসির বাংলোর সামনে একটি বহুতল ভবন নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। রয়েছে তার কোটি টাকা মূল্যের ভবন ফ্লাট। ফ্লাট ফ্লাট ভবনের ঠিক সম্মুখে রয়েছে আরো একটি মুদি দোকান।
স্থানীয়রা জানান, নামে বেনামে এই এএসআই কামাল হোসেনের সম্পদের পরিমান কয়েক কোটি টাকা। রয়েছে ক্রয়কৃত মাঠের জমি, স্বর্ণালঙ্কার, আরো বাড়ী স্থাপনাসহ অন্যান্য সম্পদ। এসব সম্পদের দেমাগে তার স্ত্রী, দুই ছেলে তামিম ও নাঈম প্রায় এলাকার মানুষের সাথে দুর্ব্যবহার করে। ড্যাম কেয়ার যেন তার ছেলেরা। মানুষ জনকে মারতে হকি চাকু বের করে যখন তখন।
স্থানীয় পাবলিক জানান, কিভাবে একজন এএসআই এত সম্পদের মালিক তা কারো বোধ গম্য হচ্ছে না। তার বেতন বা বৈধ আয়ে ভবন ফ্লাট কেনা সম্ভব নয়। এটা কেবল অবৈধ আয়ের টাকা দিয়ে সম্ভব।
স্থানীয়রা জানান, দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ আমরা কামনা করছি।
যশোর বারের জনৈক উকিল জানান, অভিযুক্ত ব্যাক্তির অবৈধ সম্পদের বিবরণসহ দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়ে মামলার প্রক্রিয়া শুরুর বিষয়টি চলমান। আরেকটু যাচাই বাছাই করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park