1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

যশোর মৎস্য হ্যাচারি মালিক সমিতি সভাপতি জাহিদুর-সুমন চৌধুরী সম্পাদক

  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি

মাছের রাজ্য যশোর ঘরে ঘরে চাষী
শীতে বেজার গ্রীষ্ম এলেই মুখে হাসি
বড়ই উদার মৎস খাতের সর্ব কর্মজীবি
সূর্য উদয়ে দিন শুরু মুখ হাস্য আহা ছবি’।
উৎসবমুখর পরিবেশে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির অভিষেক সম্পন্ন হয়েছে। যশোর মৎস্য গবেষণা ইনস্টিটিউটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানের আগে যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির ২০২৫ বর্ষের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ৯টি পদের বিপরীতে নয় মনোনয়ন পত্র জমা হওয়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে জাহিদুর রহমান সভাপতি ও শামসুদ্দীন চৌধুরী সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যরা হলেন, সহ-সভাপতি একরামুল কবির, যুগ্ম-সম্পাদক আমিরুল হক, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ শেখ খালিদ শামছ্ বাবু, দপ্তর সম্পাদক বাসুদেব বর্মন, সদস্য জাহাঙ্গীর হোসেন ও ওবাইদুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ইবাদত খান এ ফলাফল ঘোষণা করেন। এরপর তিনি অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান।
শনিবার (২৪ মে) এসময় অতিথি ছিলেন যশোর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপকেন্দ্র প্রধান ড. আখেরী নাঈমা। এছাড়া যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সমিতির বিদায়ী সভাপতি ফিরোজ খান, হ্যাচারি মালিক সাইফুজ্জামান মজু ও শহিদুল ইসলাম বাবু, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক বিধান চন্দ্র অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park