1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

যশোরে বর্ণাঢ্য বাংলা বর্ষ- ১৪৩২ বরণ

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মালকুজ্জামান কাকা, যশোর জেলা প্রতিনিধি

আনন্দ শিহরণের এক অভূতপূর্ব দিন ১লা বৈশাখ।জীর্ণতা পিছনে ফেলে সমৃদ্ধির আহ্বান আর অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে যশোরে বাংলা নববর্ষ বরণের নানা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বর্ণিল আয়োজনে বরণ করা হয়েছে নতুন বঙ্গাব্দ ১৪৩২ সনকে । অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন অনুষ্ঠানের আয়োজকরা।
বর্ষবরণ উপলক্ষে সোমবার সকাল থেকে শুরু হয় নানা কর্মসূচি। অনুষ্ঠান মঞ্চ থেকে বৈশাখি সাজ, এমনকি আপ্যায়ন সব কিছুতে ছিল বাংলা সংস্কৃতির বিশেষ বৈচিত্র। সকাল ৬টা ৩১ মিনিটে মুন্সী মেহেরুল্লাহ ময়দান টাউনহল মাঠে রওশন আলী মঞ্চে বর্ষবরণের আয়োজন করে সুরবিতান সংগীত একাডেমি, পৌর পার্কে উদীচী, মুসলিম একাডেমি মাঠে পুনশ্চ, নবকিশলয় স্কুল মাঠে বিবর্তন ও সুরধূনী সংগীত নিকেতন, জেলা পূজা উদযাপন পরিষদসহ অন্যান্যা সংগঠন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে।
বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষবরণে শোভাযাত্রা বের করে জমায়েত হয় যশোর কালেক্টরেট চত্বরে। সেখান থেকে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সকল সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য সংগঠনের সম্মিলিত আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় যশোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী মানুষ নৃত্য-গীতের মাধ্যমে অংশ নেন। উপস্থিত ছিলেন মঙ্গল শোভাযাত্রার স্রষ্টা চিত্রশিল্পী মাহবুব জামাল শামীম। তাকে জেলা প্রশাসনের আয়োজন থেকে সংবর্ধিত করা হয়।
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় চারুপীঠসহ বিভিন্ন সংগঠনের ছিল নান্দনিক অংশগ্রহণ।অধিকাংশ সংগঠনের সকালের আয়োজন সাড়ে ১০ টার মধ্যে শেষ হলেও সংগঠন আঙিনা ও অনুষ্ঠানস্থলে চলছে মিষ্টি মুখের আয়োজন। পারষ্পরিক শুভেচ্ছা জ্ঞাপন আর নির্মল আড্ডায় বেলা কাটছে সকলের। সবার কণ্ঠেই অনুরণিত হয়েছে পুরানো মলিনতাকে ভুলে গিয়ে নতুনের জয়গানে মঙ্গল আর সমৃদ্ধি কামনা।
দিনব্যাপী নানা আয়োজন। বিকেল থেকে পৌর পার্কে উদীচী, মুসলিম একাডেমিতে পুনশ্চ, নবকিশলয় স্কুল মাঠে বিবর্তন ও সুরধুনীর অনুষ্ঠান চলে। ছিল আরো সংগঠনের নানা আয়োজন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park