1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার পঠিত

প্রতিনিধি,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মুসলিম জনতা এ কর্মসূচীর আয়োজন করে।
দুপুরে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে জামতলা মেড়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েল বর্বরোচিত গণহত্যা চালাচ্ছে। এতে প্রতিদিন শিশুসহ অসংখ্য ফিলিস্তিনি নাগরিক মারা যাচ্ছে। গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন রাস্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এসময় কওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এসএম মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত আজিজুর রহমান সরকার স্বপন, খেলাফতে মজলিসের ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা আশফাকুর রহমান জাওহারী ও ইয়াকুব আলী শ্রবণ প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park