1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

মণিরামপুর পৌরসভা ২৮ লাখ টাকার প্রকল্পে অনিয়ম

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মালিকুজ্জামান কাকা

যশোরের মণিরামপুর পৌরসভায় তিনটি উন্নয়ন প্রকল্পে ২৮ লাখ টাকার সিংহভাগই কোটেশনের মাধ্যমে ভাগ-বাটোয়ারা করার অভিযোগ উঠেছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী উত্তম মজুমদারের নেতৃত্বে এই অনিয়ম হয়েছে এই দাবি স্থানীয়দের।
পৌরসভা সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবর মাসে পৌরসভার সাধারণ তহবিল থেকে তিনটি উন্নয়ন প্রকল্পের জন্য ২৮ লাখ টাকা বরাদ্দ করা হয়।
প্রকল্প গুলো হলো, ১. মোহনপুর বটতলার পাশে মহাসড়কের ফুটপথে যাত্রী ছাউনি সংস্কার ও মিনি পার্ক নির্মাণ, ৮.৫৩ লাখ টাকা বরাদ্দ, ২. পৌরসভার গেটের সামনে ফুটপথে পার্কিং টাইলস স্থাপন, ৯টি সিসি ক্যামেরা ও ৩২টি বৈদ্যুতিক বাল্ব ফিটিংস, ৯.৬২ লাখ টাকা বরাদ্দ ও ৩. পৌর ভবনের সামনে পানির ফোয়ারা, লাইটিংস ও ফুলের গাছ লাগানো, ৯.৬৮ লাখ টাকা বরাদ্দ।
নিয়ম অনুযায়ী, এসব প্রকল্প বাস্তবায়নে টেন্ডার আহ্বান করা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ উঠেছে, টেন্ডার প্রক্রিয়া এড়িয়ে কোটেশনের মাধ্যমে নিজেদের সুবিধামতো ঠিকাদারদের (মেসার্স ফয়জুল ইসলাম, মেসার্স সুমি এন্টারপ্রাইজ ও মেসার্স মোল্যা ট্রেডিং) কাজ দেওয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রকল্প গুলোর ব্যয় অস্বাভাবিক বেশি দেখানো হয়েছে। যেমন, যাত্রী ছাউনির সংস্কারে মাত্র ২ লাখ টাকা খরচ। এখানে বরাদ্দ দেখানো হয়েছে ৮.৫৩ লাখ টাকা। একইভাবে, প্রতিটি ৫০০-৬০০ টাকার বৈদ্যুতিক বাল্বের মূল্য ১,৮০০ টাকা দেখানো হয়েছে।
এ বিষয়ে কোটেশনে কাজ পাওয়া মেসার্স সুমি এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম ও মোল্যা ট্রেডিংয়ের মালিক মনিরুজ্জামান দাবি করেন, প্রকল্পbগুলো পৌরসভা কর্তৃপক্ষই বাস্তবায়ন করেছে। তারা শুধু লাইসেন্স দিয়েছে।
নির্বাহী প্রকৌশলী উত্তম মজুমদার জানান, পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার আগ্রহে প্রকল্প গুলো নেওয়া হয়।
নিশাত তামান্না বলেন, কাজের মান নিয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park