1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

প্রভাতী সংঘ কমিটি অনুমোদনে বেনাপোলে অনিয়ম

  • আপডেট সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মালিকুজ্জামান কাকা: যশোর প্রতিনিধি

যশোরের স্থল বন্দর বেনাপোলে প্রভাতী সংঘের কমিটি অনুমোদনে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুর রহমান অনৈতিক সুবিধা নিয়ে যাচাই-বাছাই ছাড়াই এই কমিটি অনুমোদন দিয়েছেন। বিষয়টি জানাজানি হলে গত বৃহস্পতিবার অভিযোগকারীদের পক্ষ থেকে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। এরা দাবি করেছেন বিতর্কিত ব্যক্তিদের রেখে কমিটি অনুমোদন করানো হয়েছে, যা সংগঠনের সুনাম ক্ষুণ্ন করেছে।
স্থানীয়রা জানান, বেনাপোল স্থলবন্দরসংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রভাতী সংঘ। এখানে পূর্বে সভাপতি ছিলেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম (লিটন)। আর সাধারণ সম্পাদক ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেখানে নতুন করে কমিটি গঠনের আলোচনা চলছিল। এর মধ্যে কমিটি গঠন নিয়ে স্থানীয়দের দুটি পক্ষ বিভক্ত হন। যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমকে সভাপতি করে এক কমিটি, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে আরেকটি কমিটি অনুমোদন দিতে শার্শা উপজেলা সমাজসেবা অফিসে জমা পড়ে। এরমধ্যে গত সপ্তাহে সভাপতি ইমদাদুল হক ইমদাদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর কমিটি অনুমোদন দেয় সমাজসেবা অফিস।
মোস্তাফিজ্জোহা সেলিম দাবি করেছেন, শার্শা উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর রহমান অনৈতিক সুবিধা নিয়ে কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটির ব্যাংক অ্যাকাউন্ট না থাকাসহ কিছু অসঙ্গতি থাকলেও প্রভাতী সংঘ তথা ঐতিহ্যবাহী ক্লাবটি বিতর্কিতদের দখল করিয়ে দিতে তিনি সহযোগিতা করেছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অতীতে এ সংগঠনের কমিটিতে ছিলেন। কিন্তু সমাজসেবা অফিসের কর্মকর্তাদের চাপ প্রয়োগ করে কমিটি অনুমোদন করানো হয়েছে।
বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার তিনি শার্শা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন। তিনি জানতে পেরেছেন সমাজসেবা অফিসারকে ম্যানেজ করে কমিটি গঠন করা হয়েছে।
বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম জানান, ঐতিহ্যবাহী সংগঠন প্রভাতী সংঘ কিভাবে সমাজের বিতর্কিতদের দিয়ে গঠন হলো বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি অনুতপ্ত হয়ে বলেন, হুমকি দিয়ে কমিটির অনুমোদন করিয়ে নিয়েছে তারা।
শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু বলেন, গঠনতন্ত্র না মেনে এই কমিটি করা হয়েছে। যদি দ্রুত বাতিল না করা হয় তবে সমাজসেবা কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হবে।
এ বিষয়ে শার্শা উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, কমিটি তো অনুমোদন দিয়েছে জেলা সমাজসেবা অফিস। এর বাইরে তিনি কিছুই বলতে পারবেন না বলে মন্তব্য করেন।
যশোর জেলা সমাজসেবা অফিসার অসীত কুমার সাহা বলেন, বেনাপোল প্রভাতী সংঘের কমিটি নিয়ে আরেকটি পক্ষের কোন আপত্তি ছিল কিনা সেটা তার জানা নেই। নিয়ম মেনে উপজেলা থেকে কাগজপত্র পাঠালে তারা অনুমোদন দিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park