1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

চৌগাছায় সন্ত্রাসীর গুলিতে বিএনপি কর্মী আহত

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মালিকুজ্জামান কাকা, যশোর

যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামে সন্ত্রাসীর গুলিতে আজগর আলী (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সৈয়দপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আজগার আলী গ্রামের একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওইসময় সেখানে একই গ্রামের আব্দুস সালামের ছেলে সন্ত্রাসী ইমরান হোসেন তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেটি আজগার আলীর পায়ে লাগে। গুলির শব্দ ও আজগার আলীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই সন্ত্রাসীকে ধরে গণধোলাই দেয়।
এদিকে গণপিটুনিতে আহত সন্ত্রাসী ইমরানকে হাসপাতালে নেয়ার পথে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। আহত আজগর আলী বিএনপির সমর্থক ও ইমরান আওয়ামী লীগের সমর্থক বলে জানায় এলাকার লোকজন।চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্চিতা সেন বলেন,‘আহতের পায়ে ক্ষত আছে। এখানে অপারেশন করা সম্ভব না। তাই দ্রুত যশোরে রেফার করা হয়েছে।’ফুলসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সৈয়দপুর গ্রামে ইমরানের নেতৃত্বে একটি বাহিনী গড়ে উঠেছে। শেখ হাসিনার আমল থেকে সে নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। শুক্রবার তারই ধারাবাহিকতায় গুলি করে বিএনপি কর্মী আজগার আলীকে হত্যার চেষ্টা করে। কিন্তু সে অল্পের জন্য বেঁচে গেছে।উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই এবং আহতের চিকিৎসার ব্যবস্থা করি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। অপরাধীকে দ্রুত আটক করে শাস্তির দাবি জানান তিনি।থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে, পুলিশের একটি সূত্র জানায় ওসি ঘটনাস্থলে আছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park