1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাসের একুশের একবিংশপদী কবিতা: ২১-তম (শেষ) পর্ব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৭১ বার পঠিত

সাহিত্য:

বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হলো। আজ শেষ পর্ব।

কবিতা নং- ২১/২১

একুশ চিত্রায়ণ
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস

ভাষার লড়াই চিত্রায়নে অনেক গুনীর মহান দান
যাঁদের অবদানেই মোদের ইতিহাস আজ মূর্তমান।
কবিতা গানে চিত্র নাটকে একুশের অতীত বর্তমান
বিশ্বসভায় জানলো আজি বাংলা ভাষার জয়গান।

আবদুল গাফফার চৌধুরীর অমর গানে নাইরে জুড়ি
“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি ”
মহান একুশের কালজয়ী গান আজও ভুলিতে নারি।

আব্দুল লতিফ একুশ নিয়েই ভাই হারা গান গায়
মনে পড়ে “ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়”।
সুমন চ্যাটার্জির ভাষার সেই গান “একুশে ফেব্রুয়ারি ”
ভাই হারানোর ব্যাথারই বেদন ভুলিতেই নাহি পারি।

কত শুনেছি”কাঁদতে আসিনি ফাঁসিরদাবি নিয়েএসেছি”
মাহবুব উল আলম চৌধুরীর কবিতা ভালোবেসেছি
কবিতা গানে ভায়ের স্মরণে প্রতিবাদ সুর সেধেছি।

“বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা” কবি শামসুর
“আমাকে কি মাল্য দেবে দাও”কবিতা কবিনির্মলেন্দু’র।
আবু জাফর ওবায়দুল্লাহ’র “চিঠি” কবিতা সার্থক
“সভ্যতার মনিবন্ধে”র কবি সৈয়দ শামসুল হক।

শওকতের ‘আর্তনাদ’ আর সেলিনার জাপিত জীবন
‘জীবন থেকে নেয়া’ ‘আরেক ফাল্গুন’ জহিরের সৃজন
মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক একুশ সেরা চিত্রণ।

(একুশের একুশ কবিতা সমাপ্ত)

কাব্য গ্রন্থঃ রক্তে ফোঁটা একুশ
প্রথম প্রকাশ: ২০২১ এর একুশে বইমেলা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park