1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

প্রাণ কৃষ্ণ বিশ্বাসের একুশের একবিংশপদী কবিতা: ২০-তম পর্ব

  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

সাহিত্য:

বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

কবিতা নং- ২০/২১

শহীদ অজ্ঞাত বালক
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস

অজ্ঞাত এক বালক সেদিন শহীদ হইলো ঢাকায়
নাম ধাম তাঁর পাইনি প্রকাশ ইতিহাসেরই পাতায়।
পাকবাহিনীর গুমের শিকার হলো কত শহীদ ভাই
এমন বর্বর নিঠুরতার নজির বুঝি কোথাও নাই।

একুশ তারিখ বর্বরেরা মায়ের বুকটা করলে খালি
প্রতিবাদে বাইশ তারিখ বিক্ষোভ করে বীর বাঙালি
রাজপথটা রক্তে রাঙায় বুকের তাজা রক্ত ঢালি।

অজ্ঞাতনামা বালক যেদিন প্রতিবাদে অংশ নেয়
তুখোড় মিছিল ঢাকার বুকে দৃপ্ত দ্রোহে ছড়িয়ে যায়।
ছত্রভঙ্গ করতে ওরাই মিছিলে দেয় ট্রাক চালিয়ে
ট্রাকের চাপায় বালক তখন চির ঘুমে যায় ঘুমিয়ে।

বালকের লাশ পাইনি খুঁজে কবরেরও খোঁজ অজানা
ছেলের শোকে মা বাবা তার হয়তো বাকহীন একটানা
কি এমন দোষ অবুঝ ছেলের পিতৃভূমে ঠাঁই পেলোনা।

বাংলাদেশে আজ অজানা যাঁর ঠিকানা নাম ধাম ঠাঁই
তাঁর নামটা সবার মুখেই শহীদ নামে শুনতে চাই।
শহীদ নামে বালকটিকে করবে স্মরণ এই দেশে
ভাষা শহীদ মোদের শহীদ ডাকব সবাই ভালোবেসে।

বালক শহীদ জীবন দিয়েই রেখে গেলো মায়ের ভাষা
অনেক বড় হবেই শহীদ বাবা মায়ের ছিলোযে আশা
বাংলাভাষী আমরা তাঁকেই জানাই সালাম ভালোবাসা।
……….
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park