1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

প্রাণ কৃষ্ণ বিশ্বাসের একুশের একবিংশপদী কবিতা: পঞ্চদশ পর্ব

  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পঠিত

সাহিত্য:

বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

কবিতা নং- ১৫/২১

শহীদ সালাম
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস

ভাষা যুদ্ধে শহীদ হলো এই বাংলার সোনার ছেলে
ভার্সিটির সেই মেধাবী ছেলে ইতিহাসের পাতায় মেলে।
উনিশ শত পঁচিশ সালে জন্মেছিল শহীদ সালাম
ফেনী জেলার লক্ষনপুর দাগনভূঁইয়া ধন্য গ্রাম।

কৃষ্ণরামপুর প্রাইমারিতে শিক্ষার শুভ সূচনা
মাইনর স্কুল মাতুভূঁইয়ে অষ্টম পাসে প্রেরণা
আতাতুর্কের দশম ক্লাসেই হারায় পড়ার চেতনা।

পড়ালেখা বন্ধ হলেই কলকাতাতে করেন গমন
সেখানকার ঐ বন্দরেতে কাজপেলো সে সাধ্য মতন।
পাক-ভারত বিভক্ত যখন সালাম ফিরলো ঢাকাতে
পিয়ন পদে নিয়োগ নিলো পাকিস্তান ইন্ডাস্ট্রিতে।

পূর্ব বাংলার রাষ্ট্রভাষা বাংলা পাওয়ার দাবীতে
বায়ান্নেরই ফেব্রুয়ারির একুশ তারিখ একসাথে
ছাত্র শ্রমিক বীর জনতার প্রবল মিছিল রাজপথে।

এলোপাথাড়ি চালায় গুলি নিষ্ঠুর পুলিশ ঐ মিছিলে
আহত হয় আবদুস সালাম নেওয়া ঢাকা মেডিকেলে।
পায়নি ফিরে ধন্য জীবন দেড়টি মাসের চিকিৎসায়
আজিমপুর কবরেতে আবদুস সালাম চিরনিদ্রায়।

নিজ গ্রাম যুদ্ধ জাহাজ গ্রন্থাগার মিলনায়তন
স্টেডিয়াম ছাত্রাবাসের সালাম নামেই নামকরণ
কোটি হৃদয়ের ভালোবাসাতে জাতি করে তাঁর স্মরণ।
………..
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park