1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

প্রাণ কৃষ্ণ বিশ্বাসের একুশের একবিংশপদী কবিতা: চতুর্দশ পর্ব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পঠিত

সাহিত্য:

বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

কবিতা নং- ১৪/২১
শহীদ সফিউর রহমান
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস

ঐতিহাসিক ভাষার লড়াই ফেব্রুয়ারির চরম দান
ভাষার জন্য আত্মত্যাগী শহীদ শফিউর রহমান
পশ্চিমবঙ্গের হুগলি জেলার কেন্নাগর গ্রামে
জনম নিলেন মৌলভী পিতার সুখ শান্তিময় ধামে।

ভাষা শহীদ শফিউরের মাহবুবুর রহমান পিতা
জীবনসঙ্গী আকিলা খাতুন কানেতাতুন নেসা মাতা
বায়ান্নের এই মহান শহীদ ওরা যে পাঁচটি ভ্রাতা।

উচ্চ মাধ্যমিক পাসের পরেই কেরানি পদে চাকুরী
দেশ বিভাগে ঢাকায় এসে হিসাব রক্ষণ সহকারী।
রঘুনাথ দাস লেন থেকে অফিস উদ্দেশ্যে শফিউর। একুশে গুলিবর্ষণ প্রতিবাদে ছাত্র-জনতা ভরপুর।

মিছিলে মিছিলে পাক পুলিশেরই বেপরোয়া গুলি চলে পুলিশের গুলি পিঠে লেগে হঠাৎ শফিউর পড়ে ঢলে
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শফিউর মৃত্যুর কোলে।

মায়ের ভাষার অধিকার লাগি তুমি দিয়ে গেল জীবন
তোমায় এ জাতি ভুলবেনা কভু করবে হৃদয়ে লালন।
শহীদ শফিউর নও বহুদুর আছো বাঙালির প্রাণে
তোমার স্মৃতি চির জাগরুক হাজারও কবিতা গানে।

সমাহিত তুমি আজিমপুরের কবরেতে চিরনিদ্রাতে
প্রতি একুশে কোটি বাঙালির বারিঝরে দুটি আঁখিপাতে
বাঙালি জাতির হৃদয়ে রবে চিরকাল ভাষা চেতনাতে।
…….……
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park