1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

একুশের একবিংশপদী কবিতা (প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ২১ টি কবিতা): ১০-ম পর্ব

  • আপডেট সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পঠিত

সাহিত্য:

বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

কবিতা নং- ১০/২১
এসেছি একুশ
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস

একুশ আমি এসেছি বাঙলায় রক্তভেজা সিঁড়ি বেয়ে
আমি এসেছি ভাষা শহীদের রক্ত ঋণের দাম দিয়ে।
একুশ আমি বীর বাঙালির ছিনিয়ে আনা ভাষার মান
সালাম-জব্বার-রফিক-সফিক-বরকতেরই দান।

আমি যে একুশ তোমার একুশ মাতৃভাষার অধিকার
বিশ্বজোড়া আমার ভাষা বীর বাঙালির অহংকার।
একুশ আমি যে স্বাধীনতা চাওয়া সূর্য আঁতুড়ঘর।

একুশ আমি খাঁটি বাঙালি বাংলাতে পাওয়া পরিচয়
দলিলে লেখা ইতিহাস রবে বিশ্বভাষায় অক্ষয়।
একুশ সেতো স্বর্গছেড়া বাঙালিদের স্বপ্ন ঘর
লাল সবুজের রঙে আঁকানো পতাকার প্রাক চিত্রকর।

একুশ আমি পলাশ শিমুল কৃষ্ণচুড়ার রঙ মেখে
একুশ আমি সারাটি জনম শহীদস্মৃতি যাই লিখে।
বিশ্ব ভাষার মান আমি যে জয় জয়টিকা যাই রেখে।

একুশ আমি যে শিয়েরা লিয়নে মধুর সুরের মূর্ছনা
বিশ্বমাঝে সাড়া জাগানো বাঙলা ভাষার মূল চেতনা।
আমি যে একুশ এসেছি প্রাণের বলিদান দেয়া যাতনে
চিরকাল রবো ভাই হারাদের অমর প্রেমের বাঁধনে।

একুশ আমি বর্নমালা কবিতার চির স্বাধীন সর্গ
একুশ আমি যে কতনা বাঙালির নোবেল বিজয়ী অর্ঘ্য
আমি যে একুশ বাংলা ভাষার চির ভাললাগা স্বর্গ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park