1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

একুশের একবিংশপদী কবিতা (প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ২১ টি কবিতা): ষষ্ঠ পর্ব

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭২ বার পঠিত

সাহিত্য:

বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

কবিতা নং- ৬/২১

রাখবো ভাষার মান
–প্রাণ কৃষ্ণ বিশ্বাস

যে প্রত্যয়ে ভাষার লড়াই সে সুফল আজ সবাই চাই
একুশ এলো এই বাসনায় ডাকে রফিক সফিক ভাই।
সালাম বরকত জব্বার আরও ডাকে ভাষা সৈনিক
সব স্তরে বাঙলা ভাষার প্রচলন হউক দৈনিক।

ড্যাডি মাম্মি আঙ্কল আন্টি টিচা ম্যামের জয়গান
এদেশ থেকে যাইনি আজও সমান তালেই বহমান
বেদনাতে কাঁদে নীরব শহীদ ভাইয়ের অপার দান।

দেশের সকল কার্যালয়ে স্যার বললেই সবাই খুশি
জনাব কিংবা মহাশয় ডাক শুনল পরে দেবে শাসি।
ডাক্তার কে ডক্টর আর নেতা হলেই লীডার বলো
অত্যাধুনিক বলবে তোমায় বিশেষ সুরের হায় হ্যালো।

বাংলা গানের নাইরে নেশা সব নেশা পপ ইংলিশে
উর্দু হিন্দি সবার প্রিয় মাটির গানের এমন দেশে
ভাওয়াইয়া বাউল ভাটিয়ালি পথোহারা মলিন বেশে।

বাঙলা ভাষার মধুর সুরে তাক লেগেছে বিশ্বজুড়ে
জাতিসংঘে আমার ভাষার সম্মান আজ শীর্ষচুড়ে।
শিয়েরা লিওন আনলো কদর আমার প্রিয় বাংলায়
বাংলাদেশে আজও তবু ভিন ভাষাটা পাই চেতনায়।

সারাবিশ্বে নেইকো জাতি ভাষারক্ষায় ঝরছে প্রাণ
বাঙালি সেই শ্রেষ্ঠ মহান সয়নি ভাষার অপমান।
শহীদ ভায়ের চেতনাতে বাঙলা ভাষার রাখবো মান।

……….

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park