1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

নাগরপুরে বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’২৫ অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

জাহিদুল হাসান
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল।

টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় বেকড়া ইউনিয়নে নাগরপুরের কৃতিসন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী স্বর্গীয় বাবু গৌতম চক্রবর্তীর হাতে গড়া ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী’২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ ফেব্রুয়ারি’২৫ রোজ সোমবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ১০:০০ ঘটিকায় উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ কহিনুর মিয়ার পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এবং নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠের মাধ্যমে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার মূল কার্যক্রম শুরু হয়।

বিদ্যালয়ে অধ্যানরত ছাত্রছাত্রীরা আলাদা আলাদা বিভাগে বিভক্ত হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথির বক্তব্যে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদেরকে মোবাইল ফোন ব্যবহারে নিরোৎসাহিত করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নাদির আহমেদ।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেকড়া বিশেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক, নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-সভাপতি জনাব তোফায়েল আহমেদ বাসেত, নাগরপুর উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাবু প্রবাস চক্রবর্তী, নাগরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও ধুবরিয়া সিফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় সরকারি প্রধান শিক্ষক জনাব মোঃ সোহেল রানা, নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলের সম্মানিত পরিচালক সাবিনা ইয়াসমিন এবং সলিমাবাদ ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব সুমন শিকদার।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park