1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

যশোরে যৌতুকের দাবিতে স্বামী শাশুড়ির গৃহবধূকে হত্যার চেস্টা

  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
এক নরপিশাচ স্বামী ও শাশুড়ি বেটার বউ কে নির্মম নির্যাতন করেছে। ঘটনাটি যশোর সদর উপজেলার বসুন্দিয়া জঙ্গল বাঁধাল গ্রামের। আর তা ঘটেছে সোমবার ২৮ এপ্রিল সকাল ১০ টার দিকে। জানা গেছে স্বামী ও শাশুড়ি যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর উপর পাশবিক নির্যাতন করে আসছিল। আহত গৃহবধূ কে মঙ্গলবার নারায়ণপুর গ্রামবাসী শার্সা উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। ডাক্তার বলেছেন পরীক্ষার পর আঘাত সম্পর্কে বিস্তারিত বলা যাবে। তবে তার মুখ ও দেহে আঘাতের চিহ্ন স্পষ্ট।
জঙ্গল বাঁধাল গ্রামের রউশনের ছেলে ইয়াসিন ও রাউশনের বউ জোহরা এদিন সকালে উল্লেখিত সময়ে কোন কারণ ছাড়াই তাহমিনা খাতুন সীমাকে লাঠি দিয়ে মারতে থাকে। শাশুড়ি তাহমিনার গলা চেপে ধরে। দুজনের মার খেয়ে তাহমিনা এক সময় নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। এরপর দুই জনে তাকে লাথি মারতে ও দবায়। মৃত্যু নিশ্চিত ভেবে দুইজন বাড়ি ছেড়ে চলে যায়। আসে পাশের লোকজন প্রাথমিক চিকিৎসায় তার জ্ঞান ফেরায়। এরপর গ্রামের লোকজন তাকে উদ্ধার করে একটি বাড়িতে রেখে দেয়। তার সাথে ৫ বছরের মেয়ে কন্যা শিশু সিদ্রাতুল মুনতাহা রয়েছে।
তাহমিনা বেঁচে আছে ও কোথায় তা জেনে মা ও ছেলে আবার ওই বাড়িতে যায়। এরপর তারা শলা পরামর্শ করে তহ মিনাকে তাদের কাছে দিতে বলে।
স্থানীয় সেল্টারদাতা পরিবারের সদস্যরা মোবাইল ফোনে তাহমিনা খাতুন সীমারর পিতা তোমেজ উদ্দীনকে ফোন দিয়ে ঘটনা জানায়। তারা সীমার সাথেও তার বাবা মায়ের কথা বলায়। তহমিনার পিতা জেলার শার্সা উপজেলার নারায়ণ পুর গ্রামের তোমাজেদ।
তোমাজেদ জানান তার মেয়ে ও নাতি সিদ্রাতুল মুনতাহা পারিবারিক এমন নির্যাতনের শিকার হয়ে তাদের বাড়িতেই ছিল। সম্প্রতি ফোনে যোগাযোগ করে গোপনে ইয়াসিন্ বউ ও মেয়েকে নিয়ে যায়। এরপর মেয়ের ভালো চিন্তা করে তারা চুপ করে যায়।
নারায়ণপুর গ্রামবাসী জানান, বেশ কয়েক বার গ্রামের ও শহরের লোকজন নিয়ে জঙ্গলবাঁধাল গ্রামে শালিস হয়েছে। কিন্ত সুরাহা হয়নি।
২৮ এপ্রিল সকাল ১০ টায় মারে। স্বামী ইয়াসিন মা জোহরা। লাথি লাঠি, কিল ঘুসি। গলা টিপে ধরে। পরে নিস্তেজ হয়ে গেলে মৃত ভেবে স্বামী ও শাশুড়ি বাড়ি ছেড়ে চলে যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park