1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

সরকারি জায়গা দখল করে শতাধিক অবৈধ স্থাপনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৯৪ বার পঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সওজের জায়গায় শতাধিক অবৈধ স্থাপনা তুলে সরকারি জায়গা বেদখল করা হচ্ছে। উপজেলার জিনদপুর ইউনিয়নের ভাঙ্গরা বাজারে দক্ষিণ পাশে নবীনগর থেকে কোম্পানিগঞ্জ সড়কের ডান পাশে সরকারি খালসহ সড়ক ও জনপথের জায়গায় আরসিসি পিলার এবং টিনশেডের অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

সরেজমিনে দেখা দেখা যায়, সড়কটির শেষাংশের পশ্চিম পাশের প্রায় ৩০ ফিট প্রস্থ ৩০০ ফুট দৈর্ঘ্যের জায়গা দখল করে উৎসবমুখর পরিবেশে শতাধিক পাকা ঘর ও টিনশেডের অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। যার ফলে বাঙ্গুরা বাজারে যানজটের তীব্রতা দেখা দিয়েছে। এতে করে খালটি বর্তমানে সরু হয়ে গেছে। যা নৌকা চলাচল ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। রাস্তা থেকে গাইড ওয়াল পর্যন্ত বেদখলের যেন এক মহোৎসব চলছে। যাত্রী ছাউনিটি সেলুন ঘরে পরিণত হয়েছে। অনেক দোকান ঘরের কাজ শেষ পর্যায়ে। কিছু দোকান আরসিসি পিলার দিয়ে ঢালাই কাজ চলছে। বেশকিছু টিনশেডের দোকানের নির্মাণকাজ চলছে। পাশেই একটি ব্রিজের অর্ধেক দখল করে ঘরে উঠেছে চায়ের দোকান।

সওজের জায়গায় অবৈধভাবে দখলের কথা স্বীকার করেন আবু হানিফ ও আলামিনসহ একাধিক দখলদার ব্যক্তি। তারা বলেন, এর পূর্বেও দুই-তিনবার আমাদের দোকান উচ্ছেদ করা হয়েছিল জীবিকার প্রয়োজনে দখল করে ব্যবসা-বাণিজ্য করতে হচ্ছে। এক প্রশ্নের জবাবে তারা বলেন, সওজের প্রয়োজনে যে কোনো সময় আমরা দখলকৃত জায়গা ছেড়ে দেব।

এলাকাবাসী ও সওজের সূত্রে জানা যায়, এ অবৈধ স্থাপনা উচ্ছেদের আঁট মাস পরে আবারও সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ চলছে। স্থাপনাগুলো নির্মাণে বাঁধা দিতে সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জনস্রোত রয়েছে, বেদখলকারি দোকানের বৈধতা পাওয়ার জন্য স্থানীয় নেতারাসহ বিভিন্ন ব্যক্তিদের মোটা দাগে টাকার বিনিময় করেন।

ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম রবি বলেন, এ জায়গাগুলো সড়ক ও জনপথের। দোকানদাররা অবৈধভাবে দোকান ঘরগুলো নির্মাণ করছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি এখান থেকে টাকা নিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি এ প্রতিবেদককে চ্যালেঞ্জ ছুড়ে দেন। কেউ বলতে পারবে না আমি টাকা নিয়েছি।

সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আমরা জেনেছি, উচ্ছেদ অভিযানের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। ম্যাজিস্ট্রেসি পেলে আমরা উচ্ছেদ অভিযানের ব্যবস্থা নেব।

নবীনগর ইউএনও তানভীর ফরহাদ শামীম বলেন, এসিল্যান্ড অফিসের মাধ্যমে জেনেছি, যেসব জায়গায অবৈধ দখল হচ্ছে এগুলো সওজের জায়গা। যদি সওজ অভিযানের সহযোগিতা করে তাহলে আমরা সহযোগিতা করব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park