
জাহিদুল হাসান
জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে প্রায় ২৫/২৬ টি দোকান আগুনে পুড়ে ছাই।
ঘটনাটি ঘটেছে ২১ মার্চ,২৫ রোজ শুক্রবার সকাল ৮:০০ ঘটিকার সময়।
আগুনের সূত্রপাত বাজারস্ত ডিজেল ও পেট্রোলের দোকান।
রফিকুল ইসলামের তেলের দোকান থেকে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই
আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
পাশে থাকা তেলবাহী ট্রাক পুড়ে ছাই হয়ে যায়।
তেলের দোকানটির পাশে টিনের দোকান ও মুদির দোকানসহ মোট ২৫ থেকে ২৬ দোকান এর মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
নাগরপুর, দেলদুয়ার এবং সাটুরিয়া হতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা। যে সমস্ত দোকান পুড়ে ছাই হয় তাদের তালিকা নিচে দেওয়া হল :(১)রফিকুল তেলের দোকান, (২)মনসুর টিনের দোকান,(৩) স্বপন ইলেকট্রনিকস দোকান,(৪)নলিন্দা মুদির দোকান, (৫) হাসমত আলীর প্লাস্টিক দোকান, (৬)ছুটকার মনোহারী দোকান, (৭)সবুজের টিনের দোকান (৮)সাইফুলের কাপড়ের দোকান, (৯)নবুল্লাহ /শাহিনের কম্পিউটারের দোকান, (১০)আনিসের রাইস মিল, (১১)সবুরের উপহার সামগ্রী দোকান, (১২) কলিম মোল্লার কম্পিউটারের দোকান, (১৩) ইউসুফ আলীর ইলেকট্রনিক দোকান, (১৪)মল্লিকের জুতার দোকান, (১৫)লেবু মিয়ার চায়ের দোকান, (১৬)নিখিলের চুল কাটার সেলুন, (১৭)সন্তসের কাপড়ের দোকান, (১৮)হাফিজুর রহমানের টিনের দোকান। আরো নাম না জানা সাত আটটি দোকান।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলার নির্বাহী অফিসার, দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ এবং লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন খান।