1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

রংপুরে ২৬৮ নদ নদীর সন্ধান

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১০০ বার পঠিত

মার্শাদুল ইভেন, পঞ্চগড় প্রতিনিধি।

রংপুর বিভাগের আট জেলায় ২৬৮ টি নদী বহমান রয়েছে। এদের মধ্যে কুড়িগ্রাম জেলাতেই রয়েছে বেশী। এই জেলায় ৬৬ টি নদী আছে। এর পরেই রয়েছে পঞ্চগড়ে। এই জেলায় ৪৬ নদী বহমান রয়েছে। রবিবার দুপুরে নদী গবষক হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রিভারাইন পিপল এর পরিচালক অধ্যাপক তুহিন ওয়াদুদ রংপুর বিভাগের এই ২৬৮ নদীর তালিকা বিভাগীয় কমিশনারের হাতে তুলে দেন। বিভাগীয় কমিশনারের পক্ষে তালিকাটি গ্রহণ করেন উপবিভাগীয় কমিশনার আবু জাফর। এসময় প্রাণ প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সেচ্ছাসেবী সংগঠন কারিগর এর সভাপতি সরকার হায়দার,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাবের আহ্বায়ক ছাওমুন পাটোয়ারী সুপ্ত উপস্থিত ছিলেন। অন্যান্য জেলার মধ্যে দিনাজপুরে ৩২,ঠাকুরগাঁওয়ে ২১, গাইবান্ধায় ১৬, রংপুরে ৩৪, নীলফামারি জেলায় ৩৩ এবং লালমনিরহাট জেলায় ২০ টি নদ নদীর নাম তালিকায় উল্লেখ করা হয়েছে। জানা যায় পানি উন্নয়ন বোর্ড ২০১১ সালে রংপুর বিভাগে ৮৪ নদীর তালিকা করে। ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশন ১৩১ টি নদীর তালিকা করে।
সরেজমিন অনুসন্ধান করে রংপুর বিভাগে ২৬৮ টি নদীর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন ওই দুই গবেষক। এ সংখ্যাও চুড়ান্ত নয়। নদ নদীর সংখ্যা এর চেয়েও বেশী হতে পারে। তালিকা প্রস্তুত করতে প্রত্যেক জেলার নদ নদী নিয়ে কাজ করেন এমন ব্যাক্তি ও সংগঠনগুলো তালিকা প্রস্তুত করতে সহযোগিতা করেছে বলে জানান তারা। তারা প্রদত্ত নদীর সংখ্যা ও অনুসন্ধান সাপেক্ষে এই বিভাগের নদ নদীর পুর্ণ তালিকা প্রকাশের আহ্বান জানান। মাহবুব সিদ্দিকী বলেন নদ নদীর পুর্নাঙ্গ তালিকা করে নদ নদী সংরক্ষনের উদ্যোগ এখন সময়ের দাবী। তুহিন ওয়াদুদ বলেন রংপুর বিভাগে আন্তসীমান্ত নদীর তালিকাও ঠিক নেই।সরকারি ভাবে ১৮ টি আন্ত:সীমান্ত নদ নদীর কথা বলা হলেও প্রকৃতপক্ষে এই সংখ্যা ৫০ রও বেশী হবে। নদ নদীর এই তালিকা জাতীয় নদী রক্ষা কমিশন ও বিভাগের ৮ জেলা প্রশাসককেও প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park