1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

যশোর রেলগেটের বড় পুত্রবধূ যেবুন্নেচ্ছার মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

মালিকু জ্জামান কাকা, যশোর প্রতিনিধি

যশোর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ঈসাহকের বোন, শহরের রেলগেট সর্দার বাড়ির বড় পুত্রবধূ জেবুন্নেচ্ছা শনিবার ভোরে মৃত্যুবরণ করেছেন। (ইন্না – -রাজিউন)। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
যেবুন্নেচ্ছা সর্দার বাড়ির বড় ছেলে ইসমাইল সর্দারের স্ত্রী। তার দুই ছেলে ইয়াহিয়া কামাল ঝন্টু ও আজিজুল কামাল সুইট যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের কমিশনার বা কাউন্সিলর ছিলেন। তার বড় ছেলে এডভোকেট আখতার কামাল চিশতী। তার মেজ ছেলে লাল, সেজ ছেলে নীল ও ছোট ছেলে আরিফুল কামাল লাইট ব্যাবসায়ী। তার তিন কন্যা নাতি পুতনি সহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে।
এদিন বাদ জোহর মাওলা আলী একাডেমি সড়কে যেবুন্নেচ্ছার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমাকে চাঁচড়া রাজবাড়ী কবর স্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইসহক, নগর বিএনপির সভাপতি মুল্লুক চান, সাধারণ সম্পাদক এহতেসানুল হক সেতু, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জান কাঞ্চন, সাধারণ সম্পাদক এফ আই মানিকসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ছাড়াও বিভিন্ন পেশার সহস্র মানুষ উপস্থিত ছিলেন।
যেবুন্নেচ্ছার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে সামাজিক সংগঠন প্রাচীন যশোর (Ancient Jashore-AJ) এর নেতৃবৃন্দ। এদিন এক যুক্ত বিবৃতিতে সহ সভাপতি বাবলু ইসলাম বাবুল, প্রধান সমন্বয়কারী মালিকুজ্জামান কাকা, ঢাকা বিভাগীয় প্রেসিডেন্ট সুমন নকিব, পার্থ প্রতিম ঘোষ চয়ন, শার্সা উপজেলা প্রেসিডেন্ট মাস্টার আসাদুজ্জামান রাজু, সাহাবুদ্দিন শোক সন্তপ্ত পরিবারের সদস্য দের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park