1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

যশোর মাউমা শিক্ষাবোর্ড প্রশাসনিক কার্যক্রমে ধীরগতির কারণ জনবল সংকট

  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

মালিকুজ্জামান কাকা: যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ২৫৩ অনুমোদিত পদের মধ্যে বর্তমানে ১০১ জন কর্মকর্তা ও কর্মচারী দায়িত্ব পালন করছেন। এতে প্রশাসনিক কার্যক্রমে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে। দক্ষ জনবলের অভাবে বোর্ডের দৈনন্দিন কার্যক্রমে মন্থর গতি। এ অবস্থায় কলেজ ও স্কুলের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, বোর্ড প্রতিষ্ঠার পর থেকে এখানে ২৫৩টি পদ অনুমোদিত। বর্তমানে ১০১ জন কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন। বোর্ডে ৮৫টি নিয়োগযোগ্য শুন্য পদ, ৬৭টি পদোন্নতিযোগ্য শুন্য পদ রয়েছে, যা মিলিয়ে মোট শুন্য পদের সংখ্যা দাঁড়ায় ১৫২। বোর্ডের অধীনে প্রায় সাড়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু জনবল সংকটে প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে।
বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১০ জন কর্মকর্তা বোর্ডে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে রয়েছেন, চেয়ারম্যান ড. মোসাম্মাৎ আসমা বেগম, সচিব এস এম মাহাবুবুল ইসলাম,. পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আব্দুর মতিন, কলেজ পরিদর্শক এস.এম তৌহিদুজ্জামান,  বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান,  উপ-পরিচালক (হিউমিনিটি) ড. এ এস এম রফিকুর রহমান,  অডিট অফিসার মোঃ খুরশিদ আলম মল্লিক,  উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মুহাঃ নিয়ামত ইলাহী,  উপ-কলেজ পরিদর্শক মুহাম্মদ রকিবুল ইসলাম,  উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ ডালিম হোসেন।
বোর্ড সূত্র জানায়, বর্তমানে দায়িত্বে থাকা চেয়ারম্যান ও সচিব পূর্বে প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেননি। ফলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে ধীরগতি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বোর্ড কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা দেখা দিচ্ছে।
পদসংখ্যা ও শুন্য পদ বিশ্লেষণ:
প্রথম শ্রেণির কর্মকর্তা: ২৫ অনুমোদিত পদের বিপরীতে ২১ জন কর্মরত, ৪টি পদ শুন্য।
দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা: ২৩ অনুমোদিত পদের মধ্যে ১৬ জন কর্মরত, ৭টি পদ শুন্য।
তৃতীয় শ্রেণির কর্মচারী: ১২২ অনুমোদিত পদের মধ্যে ৩৮ জন কর্মরত, ৮৪টি পদ শুন্য।
চতুর্থ শ্রেণির কর্মচারী: ৮৩ অনুমোদিত পদের মধ্যে ২৬ জন কর্মরত, ৫৭টি পদ শুন্য।
স্বাধীনতার পর থেকে বোর্ডে জনবল সংকট ধীরে ধীরে প্রকট হলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে অনলাইন ভিত্তিক কার্যক্রম পরিচালিত হলেও পর্যাপ্ত জনবল না থাকায় নানা জটিলতা সৃষ্টি হচ্ছে। তাই শিক্ষাবোর্ডের কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে এবং প্রশাসনিক জটিলতা দূর করতে স্কুল-কলেজের শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park