1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

যশোরে আওয়ামী লীগের রেলগেটের বাবলু সহ আটক ২

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮২ বার পঠিত

মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি

যশোর শহর ৫নং ওয়ার্ড ও সদর উপজেলা আওয়ামীলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম বাবলু এবং যশোর সদর উপজেলার রহিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে জাহিদ হাসান।
কোতোয়ালি মডেল থানার এসআই আব্দুস সবুর জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তারা ক্ষমতার দাপটে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে বেড়াতেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নেতা-কর্মীরা নাশকতা চালায়। সে ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়।
আটককৃরা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে ওই মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এছাড়া হাসান ইমাম বাবলু যশোর শহরের শীর্ষ সন্ত্রাসী মরা, তরিকুল, সাইদুলের পৃষ্টপোষক ছিলেন। এই বাহিনীর হাতেই যশোরের ক্লিন ইমেজ ছাত্রদল নেতা ষষ্টিতলার পলাশ খুন হন বলে প্রচার আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park