1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

মিথ্যা মামলায়’ গ্রেপ্তার ০৫, থানায় স্বজনদের কাঁন্নার রোল

  • আপডেট সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

ঢাকার ধামরাইয়ে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান আকসির নগর এর প্রভাবশালী কর্তৃপক্ষের করা একটি মিথ্যা মামলায় পাঁচজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এঘটনায় থানায় এসে মানববন্ধন করে স্বজন ও এলাকাবাসী। আটককৃতদের যখন আদালতে প্রেরণ করা হয় তখন স্বজনদের কান্না ও আহাজারিতে থানা এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।
শুক্রবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। গত ১৫ অক্টোবর মো: আমিনুল ইসলাম নামে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বাদী হয়ে ধামরাই থানায় চাদাবাজি ও তাদের অফিস ভাংচুরের অভিযোগে মামলাটি করেন।
গ্রেপ্তাররা হলেন:- মো:আরমান (৫৫), সজিব (২৮), মনসুর (৪৮), আফসান আলী (৪৬), মরন রায় (৫৫)। তারা সবাই ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকার বাসিন্দা।
মাখুলিয়া কৃষকরা বলেন, আকসির নগরের তৌহিদ আমাদের কৃষকদের জমি জোরপূর্বক ভরাট করে দখল নিয়েছে। আমরা এর প্রতিবাদ করি বলে আমাদের মিথ্যা মামলা দেয়। এ পর্যন্ত আমাদের ৪৫ টা মামলার আসামী করা হয়েছে। যাদের নামে মামলা হয়েছে তারা সবাই কৃষক। আমরা আমাদের জমি ফেরত চাই নাহলে আমরা চাষবাদ করবো কোথায়?
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো:ইব্রাহিম পাটোয়ারী বলেন, মামলার পরিপ্রেক্ষিতে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park