1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

মাদারীপুরের কালকিনিতে মাটির গর্ত থেকে মাছরাঙা পাখির ছানা ধরতে গিয়ে সাপের ছোবলে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৯৭ বার পঠিত

ডেক্স রিপোর্ট
শনিবার বিকালে পৌর এলাকার চরবিভাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম আবু হুমাইদ (১১)। সে ইতালি প্রবাসী শওকত বেপারীর ছেলে এবং চরবিভাগদী ফাজিল মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হুমাইদ একটি মাছরাঙা পাখির ছানা ধরার জন্য শনিবার বিকেলে নিজ বাড়ির পাশের পুকুর পাড়ের একটি মাটির গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। এ সময় গর্তের মধ্যে থাকা একটি সাপ হাতে ছোবল দেয়। কিছুক্ষণ পরই আবু হুমাইদ নিস্তেজ হয়ে পড়ে। বিষয়টি বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা লিয়াকত বেপারী বলেন, বাবা-মা’র একমাত্র সন্তান ছিল হুমাইদ। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তার মা বারবার মূর্ছা যাচ্ছেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুলাহ আল মামুন বলেন, বিষধর সাপের ছোবলে এক ছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার সত্যতা যাচাইসহ বিষয়টি আরও খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park