1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

মাকে থাপ্পর মেরে এসে ডিসির গাড়ি ভাংচুর করলো যুবক

  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৮৯ বার পঠিত

মার্শাদুল,ইভেন পঞ্চগড় প্রতিনিধি।

পঞ্চগড়ে অফিসের সামনে রাখা জেলা প্রশাসকের সরকারি গাড়ির উপর ইট দিয়ে হামলা করেছে এক যুবক। ভাংচুর করা ওই যুবককে ঘটনাস্থল থেকেই আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আবু জাফর নামের ওই যুবক সোমবার দুপুর সাড়ে বারোটায় অকষ্মাৎ জেলা প্রশাসকের গাড়ি ভাংচুর করা শুরু করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায়। জান গেছে, আটক হওয়া আবু জাফর পঞ্চগড় সদরের ধাক্কামারা এলাকার বানিয়াপাড়া যতনপুকুরী গ্রামের সামসুদ্দীন আহম্মেদের ছেলে। পেশায় সে একজন ইজিবাইক চালক ।
স্থানীয় ও প্রশাসনের কর্মকর্তারা জানায়, হঠাৎ হামলাকারী ওই যুবক ইট দিয়ে ডিসির পাজেরো স্পোর্টস জীপ গাড়ির সামনের গ্লাসটি ভেঙ্গে দেয়। তবে কি কারণে গাড়িটি ভাংচুর করেছে তার কোন কারণ জানা যায় নি। অনাকাঙ্খিত এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গাড়ি ভাংচুরের সময় আটক করে পুলিশে সোর্পদ্দ করে। এদিকে পুলিশের তদন্তে ঘটনার কারণ জানা যাবে বলে জানিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম। তবে হামলাকারী আবুজাফরের মা জরিফা বানু সাংবাদিকদের জানান, আমার ছেলে মানষিক রোগী। সকালে বাড়িতে রাগারাগি করে আমাকে চর মেরে বের হয়ে যায়। বউ ডিভোর্সের পর আবু জাফর মানষিক রোগে ভুগছে। তার চিকিৎসা চলছে। গত রাতে সে ওষুধ খায়নি। ওষুধ না খেলে সে উতপ্ত হয়ে উঠে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জু আহাম্মদ বলেন, এ ঘটনায় জেলা প্রশাসনের নাজির থানায় এসে লিখিত যে অভিযোগ দায়ের করবে, তার প্রেক্ষিতে মামলা দায়ের হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park