1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

প্রাণ কৃষ্ণ বিশ্বাসের একুশের একবিংশপদী কবিতা: ১৬-তম পর্ব

  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১২০ বার পঠিত

সাহিত্য:

বাংলা পদ্যে প্রথম একবিংশ পদী কবিতার প্রবর্তন করলেন পিরোজপুরের কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাস। তিনি মহান একুশে ফেব্রয়ারিকে নিয়ে প্রতি লাইনে ২১ বর্নের ২১ লাইনের ও তিনটি সমগাঠনিক সপ্তকে ২১ টি কবিতা রচনা করেছেন। কবিতা গুলো ২০২১ সালের ২১শে বই মেলায় প্রথম প্রকাশিত হয়। কবিতা গুলো এখানে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

কবিতা নং- ১৬/২১

শহীদ বরকত
__প্রাণ কৃষ্ণ বিশ্বাস

উনিশশো সাতাশ তের জুনে মতান্তরের ষোল জুন
অবিভক্ত ভারত ভূমে বরকতের জন্ম জানুন।
পচিমবঙ্গ মুর্শিদাবাদ ভরতপুর বাবলা গ্রাম
বায়ান্নের ঐ ভাষা শহীদ বরকতেরই পিতৃধাম।

শামসুদ্দিন -হাসিনা বেগম পিতামাতা বরকতের
তিন বোন দুই ভাইয়ের মাঝে চতুর্থ সে পাঁচ জনের।
বোনেরা বড় ভাইটি ছোট সবারই পরম আদরের।

বাবলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু তাঁর
উচ্চ বিদ্যালয় তালিবপুরে মাধ্যমিকটা হলো পার।
কৃষ্ণনাথ কলেজ থেকেই আইএ করলো সমাপন
ঢাকা ভার্সিটি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স কোর্সটি অর্জন।

রাষ্টবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি চতুর্থ স্থান পেয়ে
স্নাতকোত্তরে পুনরায় ভর্তি একই বিষয় নিয়ে।
বাহান্নতে শহীদ হলো মায়ের ভাষার লড়াই দিয়ে।

ঢাকা মেডিকেলের বারান্দাতে আবুল বরকত ছিলো
পুলিশেরই গুলি লেগে সহসা মাটিতে লুটিয়ে পড়লো।
তখনই ওখানে জরুরি বিভাগে ভর্তি করালো জনতা
রাত আটটাতে মৃত্যুবরন ছড়ালো শোকেরই বারতা।

প্রতি একুশে জাতির স্মরণে আবুল বরকত মানী
ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে তাঁরই স্মৃতি যাদুঘর খানি
বায়ান্নর মিছিল প্রামান্য চিত্র তাঁর ইতিহাস জানি।
………….
কাব্য গ্রন্থ: রক্তে ফোঁটা একুশ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park