1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় একই রাতে ২ টি বাড়িতে চুরি

  • আপডেট সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

প্রতিনিধি:পটুয়াখালী (দুমকী)

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পার্শ্ববর্তী চর বয়রা গ্রামে এক রাতেই পরপর দুটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে পুরো গ্রামজুড়ে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এর আগেও অনেক চুরি হয়েছে কিন্তু সূত্র উদঘাটন করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম চুরির ঘটনাটি ঘটে চর বয়রা গ্রামের বাসিন্দা সালাম উদ্দিনের বাড়িতে। রাতের আঁধারে চোরেরা ঘরে প্রবেশ করলেও কোনও মূল্যবান সামগ্রী নিয়ে যেতে পারেনি। তবে ওয়ারড্রব খুলে জামা-কাপড় এলোমেলো করে রেখে যায়, যার ফলে ঘরের সদস্যরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। এবং কোনভাবেই ভুক্তভোগী ঘরের কোন সদস্যই জানার আগেই চোর আবার বেরিয়ে চলে যায়।
একই রাতে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ি চুরি হয় আজিজ ফরাজির ঘরে। তার ঘর থেকে চোরেরা নিয়ে যায়।প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা। চুরি করার পর স্বর্ণের বক্সসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পার্শ্ববর্তী বাড়ির মমতাজ চান বরুর বাড়িতে ফেলে রেখে যায় তারা।
এই ঘটনাগুলো এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, রাতে নিরাপত্তার ব্যবস্থা একেবারেই নেই।

চুরির বিষয়ে দুমকি থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে এবং চোরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park