1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

পঞ্চগড়ে বিপুল পরিমান পলেথিন জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মাশাদুল ইভেন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে বিপুল পরিমান পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার শহরের তেঁতুলিয়া মহাসড়কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এই পলিথিনগুলো জব্দ করে পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর।

গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ইউসুফ আলির নেতৃত্বে বিশেষ অভিযানে পলিথিনগুলো জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানাগেছে সৈয়দপুর থেকে ট্রাকযোগে বিপুল পরিমাণ পলিথিন পঞ্চগড় শহরে আনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় শহর সদর থানার সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় পলিথিনবাহি একটি ট্রাক আটক করা হয়। ওই ট্র্রাক থেকে ১ হাজার ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়।।পঞ্চগড়ের চার ব্যবসায়ীকে দেয়ার জন্য ট্রাক যোগে ১৮টি বস্তায় পলিথিনগুলো আনা হচ্ছিলো। পলিথিনগুলোর আনুমানিক মুল্য তিন লক্ষ টাকা। এ ঘটনায় নিষিদ্ধ পলিথিন বহনকারী ট্রাক ও চালক সহ জড়িতদের আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park