1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

পঞ্চগড়ে পাট দিবস পালিত, মানসম্মত পাট বীজের দাবি পাট চাষিদের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পঠিত

ইভেন: পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয় পাট চাষি, প্রান্তিক পর্যায়ের কৃষক, শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় দিনাজপুর জেলার পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলু, জেলা প্রার্থমিক শিক্ষা অফিসার সমেস মজুমদার, কৃষি সম্পসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, সদর উপজেলার জালাসী এলাকার কৃষক আবু হোসেন প্রমুখ। পাট চাষিরা এসময় বলেন বিগত সরকারের আমলে প্রনোদনা পাট বীজগুলো ভালো ছিলোনা। বীজগুলো পরিপূর্ণ ভাবে না গজানোর ফলে পাট চাষিদের লোকশান গুণতে হয়েছে। প্রয়োজনের তুলনায় সার কম দেয়া হয়েছে। এ বছর মানসম্মত বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহের জন্য সরকারের প্রতি আহ¦ান জানান তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park