
জাহিদুল হাসান
জেলা প্রতিনিধি:টাঙ্গাইল
গত পাঁচ আগস্ট” ২৪ হাসিনা সরকারের পতনের পর সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ক্ষমতাসীনদের সরিয়ে নতুন মুখ বসতে শুরু করে।
এরাই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় বিভিন্ন সেক্টর , মাদ্রাসা মসজিদ কমিটি, স্কুল ম্যানেজিং বোর্ডিং কমিটিতেও নতুন মুখ আসতে দেখা যায়।
প্রত্যেক উপজেলা কেন্দ্রিক সরকারি সমবায় অফিসে নির্বাচনের মাধ্যমে বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
নাগরপুর উপজেলা সরকারি সমবায় সমিতিতে তৃতীয় বারের মতো চেয়ারম্যান হলেন সৎ নিষ্ঠাবান, অন্যায়ের প্রতিবাদ কারী, সহজ সরল মানুষ হিসেবে পরিচিত, গুণীজন,
নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি, নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’রসিনিয়র সহ-সভাপতি
প্রিয় ভাই আহাম্মাদ আলী রানা।
তিনি এর পূর্বেও বিভিন্ন মেয়াদে দুইবার নাগরপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ছিলেন।
দেশে দীর্ঘ ১৭ বছর হাসিনা সরকারের ক্ষমতায়নের পর
১১ মার্চ ‘২৫ তৃতীয় বারের মতো আহমদ আলী রানা নাগরপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি গণমাধ্যমকে বলেন —
আমি আগেও দুই বার নাগরপুর
উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি।
আমি আবার এই সম্মানের আসনে বসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আমি আপনাদেরকে কথা দিচ্ছি
নাগরপুর উপজেলাতে যারা দুস্থ ও নিরীহ তারাই নাগরপুর উপজেলা বি আরডিবি হতে
ঋণ গ্রহণ করে সুবিধা ভোগ করতে পারবে।
আমি যতদিন পর্যন্ত বিআরডিবির চেয়ারম্যান হিসেবে থাকবো ততদিন অবশ্যই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাল্লাহ।