1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

দুমকীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

দুমকী উপজেলা বিএনপি’র অফিস ভাঙচুরের মামলায় পটুয়াখালীর দুমকী উপজেলা আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন আঙ্গারিয়ার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর জোমাদ্দার (৪৯), শ্রীরামপুর ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক অবঃ সার্জেন্ট মোহাম্মদ আলী (৫৪) ও শ্রীরামপুর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর রহমান বাবু(২৭)।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই নেতা কর্মীদের আটক করে দুমকী থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, দুমকী উপজেলা বিএনপি অফিস ভাঙচুর মামলায় আসামিদের আটক করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park