
মানিক ইসলাম
জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও
আজ ২৩ ফেব্রুয়ারি রোজ রবিবার ঠাকুরগাঁও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত সমাবেশ অনুষ্টিত হয়। উক্ত সমাবেশটি ঠাকুরগাও শহরের প্রেসক্লাম মাঠে আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে ঠাকুরগাঁও জেলার সকল উপজেলা হতে বাস,অটোরিক্সা যোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাবৃন্দ ও কর্মিরা ঠাকুরগাঁও প্রেসক্লাবে মাঠে উপস্থিত হন। এই জনসভায় প্রধান অতিথি ছিলেন, শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি। আরাে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক, ফয়সল আমীন। আরো বিভিন্ন নেতাকর্মিরা উক্ত সমাবেশে কয়েকটি বিষয় নিয়ে বক্তব্য রাখেন, লাগামহীন দ্রব্য মুল্য নিয়ন্ত্রন,আইন শৃঙ্খলার উন্নয়ন, দ্রুত নির্বাচনের ব্যবস্তা করা,এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষনার দাবিতে আলোচনা ও দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথি, শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঃ আওয়ামী লীগের সবার তদন্ত হবে, এবং সকল দ্রবের দাম কমাতে হবে। এবং জুরুরী নির্বাচন দিতে হবে। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মী ও নেতৃবৃন্দ।