1. admin@crimeupdate24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৫৬১ মণ্ডপে আনসার-ভিডিপির নিরাপত্তা জোরদার খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে।

ঠাকুরগাঁওয়ের ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ-

গত ৫ আগষ্ট ঠাকুরগাঁও সদর উপজেলার ছিট চিলারং এলাকায় দুবৃত্তদের আগুনে নিহত মো: আবু রায়হান সহ ৪ জন মৃত্যুর ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় নিহত মো: আবু রায়হানের পিতা মো: ফজলে আলম ওরফে রাসেদ (৫৩) বাদী হয়ে ২ সেপ্টেম্বর সোমবার ঠাকুরগাঁও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলাটি দায়ের করেন। মামলায় ঠাকুরগাও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ও ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন সহ ৯১ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক নিত্যানন্দ সরকার মামলাটি ঠাকুরগাঁও সদর থানাকে এজাহারভুক্ত করার জন্য নির্দেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, মো: আবু রায়হান সহ নিহত ৪ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত ছিল। আসামীরা উক্ত ৪ জনকে আন্দোলন থেকে দূরে সরে যেতে বিভিন্ন ধরনের হুমকি, ধুমকি প্রদর্শন করে। তাতেও কাজ না হলে তাদেরকে আন্দোলন থেকে সরে যেতে আর্থিক প্রস্তাবনা দিলেও তা প্রত্যাখান করা হয়। পরবর্তিতে আসামীরা কৌশলে ছাত্র আন্দোলনের আলাপ আলোচনার কথা বলে, নিহত ৪ জনকে মামলার ৯ নং –আসামী পৌরসভার কাউন্সিলর একরামোদ্দৌলা সাহেবের বাড়িতে নিয়ে যায়। সেখানে মো: আবু রায়হান, মো: রাকিবুল হাসান (রকি), মো: আল মামুন (মামুন) ও শাওন পারভেজকে ঘরের ভেতরে কথা বলার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আগে থেকেই মামলার ১-১৪ নং- এবং ১৫-৯১ নং- আসামীরা উপস্থিত ছিল বলে, মামলায় উল্লেখ করা হয়। পরক্ষণে কৌশলে উক্ত ৪ জনকে ঘরের ভেতর আটকে রেখে আসামীরা বাহিরে বের হয়ে পরেন। ঘরের ভেতর পূর্ব থেকেই গ্যাস সিলিন্ডারের মুখ খুলে রেখে বাহিরে থেকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে দগ্ধদের চিৎকারে আশ পাশের মানুষজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য আবু রায়হানকে ঢাকায় রেফার্ড করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ আগষ্ট তার মৃত্যু হয়। আল মামুন (মামুন) ঢাকা নেওয়ার পথে মারা যায়। এছাড়াও এ ঘটনায় আরও ২ জনেরও মৃত্যু হয়।
মামলার আসামীরা হলেন, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন সহ ৯১ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জন অজ্ঞাতনামা আসামী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park