1. admin@crimeupdate24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় পানি ও স্যানিটেশন সেবার অগ্রগতি ধরে রাখতে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় সাধারণ ডায়েরি। নাগেশ্বরীতে আওয়ামী লীগের দাপটে টাকা আত্মসাতের অভিযোগ: থাই ব্যবসায়ীর পাওনা ১ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে মামলা জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় আটক পাঁচ আসামীকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছে আদালত। মিঠামইনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। কিশোরগঞ্জের হাওরে শিশুর মরদেহ বহনকারী ট্রলারে ডাকাতি। মাদক বিক্রেতাকে ধরতে গিয়ে নিজেই এখন জেল হাজতে। শরীয়তপুর ইসলামী একাডেমিতে মহাগ্রন্থ আল কুরআন থেকে সবক প্রদান

টাঙ্গাইল জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

জাহিদুল হাসান
জেলা প্রতিনিধি টাঙ্গাইল

আজ ১৭ ফেব্রুয়ারি ‘২৫ রোজ সোমবার টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত জনসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত জনসমাবেশ টি টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজন করা হয়।
উক্ত জনসমাবেশে টাঙ্গাইল জেলার সকল উপজেলা হতে সকাল দশটা হতেই বাস যোগে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও কর্মীরা টাঙ্গাইল শহরে পৌঁছাতে থাকে। নির্ধারিত সময়ের আগেই টাঙ্গাইল পৌর উদ্যান কানায় কানায় ভরে যায়।
এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
এ্যাডভোকেট আহমদ আযম
খান। বিএনপি নেতৃবৃন্দ মোট চারটি বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বিষয় চারটি হচ্ছে
লাগামহীন দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ,
আইন শৃঙ্খলার উন্নয়ন, দ্রুত নির্বাচনের ব্যবস্হা করা এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আলোচনা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। প্রধান অতিথি ড. আবদুল মঈন খান গণমাধ্যম কে বলেন —
দেশে দ্রব্যমূল্যের দাম আস্তে আস্তে বেড়েই চলেছে। এর লাগাম টেনে ধরতে হবে। তা না হলে সাধারণ মানুষের মাঝে হাহাকার দেখা দিবে। তিনি আরো বলেন দেশে সংসদ নির্বাচনের আগে স্হানীয় নির্বাচন হলে জনগন তা মেনে নিবে না। তাই অন্তর্বর্তী সরকারের উচিত হবে আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মী ও নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ক্রাইম ২৪ বিডি
Theme Customized By Shakil IT Park