
ডেক্স রিপোর্ট
মনোহরদী এবং তার আশেপাশের এলাকার মানুষ চৈত্রের তীব্র দাবদাহের কারণে পবিত্র মাহে রমজানের রোজা পালন করা এবং আসন্ন ফসলের সম্ভাব্য ক্ষতি সাধন হওয়ার আশংকায় ভুগছিলেন।যার কারণে সকল মানুষ মহান আল্লা’হ-তায়ালার কাছে বৃষ্টির প্রার্থনা করছিলেন।আজ মহান আল্লাহর অশেষ রহমতে এবং মানুষের তীব্র আকাংখার ফলস্বরূপ মনোহরদী উপজেলা এবং তার আশেপাশের এলাকায় বৃষ্টি হয়।বৃষ্টি হওয়াতে সকল মানুষ আনন্দিত এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছে।